1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এইচএসসিতে অংশ নিতে না পারার ১৩ হাজার টাকার অভিযোগ সত্য নয়: শিক্ষা মন্ত্রণালয় মুখোমুখি বাস–ট্রাক সংঘর্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে আহত ৭ বিদেশি সিগারেট চোরাচালানে বাড়ছে ঝুঁকি, লাগেজে মিলছে বড় চালান ছাত্রদলের ‘ভুয়া কমিটি’ বিজ্ঞপ্তি ভাইরাল, সই জালিয়াতির অভিযোগ রিজভীর বিশ্বকাপ থেকে বিদায়েও আত্মবিশ্বাসী কেপ ভার্দে কোচ, ‘দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি’ খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে লাখো মানুষের ঢল, কড়া স্লোগানে মুখর শহর জুলাই শহীদদের স্মরণে জাতীয় সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ ও নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করলেন নায়াব ইউসুফ ‘জুলাই সনদকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি’—মামুনুল হক

এইচএসসিতে অংশ নিতে না পারার ১৩ হাজার টাকার অভিযোগ সত্য নয়: শিক্ষা মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মিরপুর গার্লস আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ১৩ হাজার ৫০০ টাকা দিয়ে ফরম পূরণ করেও এডমিট কার্ড না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি—সম্প্রতি এমন যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩ জুলাই) রাতে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি এবং এ জন্য কোনো অর্থও জমা দেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে শিক্ষার্থীর মা কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে স্বীকার করেন যে, এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া পূর্বের বক্তব্য ভুল ছিল এবং এজন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সবাইকে যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT