1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ছাত্রদলের ‘ভুয়া কমিটি’ বিজ্ঞপ্তি ভাইরাল, সই জালিয়াতির অভিযোগ রিজভীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’ সংক্রান্ত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন এবং এটিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কথিত আংশিক কমিটির প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। তবে বিএনপির দফতর থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভুয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি, মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।

রিজভী দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এ ধরনের ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়তে এবং যাচাই ছাড়া তথ্য শেয়ার না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT