1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ‘প্রয়াস’-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনায় শূন্য পদের তথ্য চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১২ দিন অনশন, কুমিল্লায় চাঞ্চল্য জার্মানিতে তীব্র তাপদাহে নদী–লেকে ডুবে মৃত্যু, ৩০ জনের প্রাণহানি ১০ জুলাই ঢামেকে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন স্বাস্থ্যমন্ত্রী নাটকীয় ম্যাচে সেনেগালের স্বপ্নভঙ্গ, শেষ ষোলোয় বেলজিয়াম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা মাদারীপুরে নকল ব্যান্ডরোলযুক্ত ১১ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ৩ নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ সন্দেহভাজন মাদক কারবারি আটক হাসপাতালে দালালমুক্ত সেবা নিশ্চিতে মধুখালীতে ১০ আনসার সদস্য মোতায়েন

জার্মানিতে তীব্র তাপদাহে নদী–লেকে ডুবে মৃত্যু, ৩০ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


তীব্র তাপদাহে বিপর্যস্ত জার্মানিতে কয়েক দিনের ব্যবধানে নদী ও লেকের পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জীবন রক্ষাকারী সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গরম থেকে স্বস্তি পেতে অনেকে সাঁতার কাটতে নদী ও হ্রদে নামার পর এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ ও কিশোর বয়সী বলে জানানো হয়েছে।

জার্মানিতে চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, ফলে অনেকে নদী–লেক ও হ্রদের পানিতে আশ্রয় নেন শীতল হওয়ার জন্য।

তবে নিরাপত্তা ও সাঁতার না জানার কারণে অনেকেই পানিতে ডুবে মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশটির বিভিন্ন রাজ্য—সাক্সনি, নিডারজাক্সেন ও নর্থ রাইন–ওয়েস্টফালিয়ায় এসব দুর্ঘটনা বেশি ঘটেছে।

পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে ২০২৫ সালে পানিতে ডুবে মারা গেছেন ৩৯৩ জন, আর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৪০০-এর বেশি।

এদিকে কয়েক দিনের তীব্র গরমের পর জার্মানিতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়েছে। কোথাও কোথাও ঝড় ও বজ্রসহ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনে তাপমাত্রা আবারও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT