1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ এক যুবক রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষের পর আগুন, নিহত ৭ ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন, থানায় অভিযোগ রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফি আদায়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ইনজুরি দুশ্চিন্তায় ব্রাজিল, শেষ ষোলোর আগে অ্যানচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স এমবাপ্পের রেকর্ড গড়া গোলে এগিয়ে ফ্রান্স, আবেগঘন মুহূর্তে কোচ দেশমকে জড়িয়ে ধরলেন অধিনায়ক ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ, আহত অন্তত ১৫

ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ, আহত অন্তত ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সুমন মুন্সি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন মুন্সির ছেলে।

স্বজনদের দাবি, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সুমনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

আহত সুমনের চিকিৎসার বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জোবায়ের নাদিম জানান, তার চোয়াল দিয়ে গুলিসদৃশ বস্তু ঢুকে মাথার এক পাশ দিয়ে বেরিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।

সুমনের স্বজনরা অভিযোগ করেছেন, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের একজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালান এবং এতে সুমন নিহত হন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দিপু জানান, এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা এখনো নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT