1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের প্রতিফলন ঘটেছে: রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থানে ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবে। তিনি বলেন, এই স্মরণ শুধু একটি দিনের আয়োজন নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও আগের সরকারের কিছু প্রভাব রয়ে গেছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে অভিযোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, জাতীয়তাবাদের ধারণা শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নাগরিক দায়িত্ব ও শৃঙ্খলার মধ্যেও এর প্রতিফলন ঘটে।

মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT