1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, নিখোঁজ এক যুবক রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষের পর আগুন, নিহত ৭ ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন, থানায় অভিযোগ রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফি আদায়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ইনজুরি দুশ্চিন্তায় ব্রাজিল, শেষ ষোলোর আগে অ্যানচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স এমবাপ্পের রেকর্ড গড়া গোলে এগিয়ে ফ্রান্স, আবেগঘন মুহূর্তে কোচ দেশমকে জড়িয়ে ধরলেন অধিনায়ক ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ, আহত অন্তত ১৫

জাল নিবন্ধন সনদের অভিযোগে ১৩ মাদ্রাসা শিক্ষকের এমপিও বন্ধ, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল বা ভুয়া প্রমাণিত হওয়ার অভিযোগে দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের এমপিও (মাসিক বেতন-ভাতা) সুবিধা বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষকদের মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স নম্বর কর্তন করা হয়েছে। একই সঙ্গে তারা এ পর্যন্ত বেতন-ভাতা হিসেবে যে সরকারি অর্থ উত্তোলন করেছেন, তা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর ১৮.১ (গ) ও (ঙ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের আওতায় সিরাজগঞ্জ, রংপুর, পিরোজপুর, কুড়িগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কুমিল্লা, গাজীপুর, ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় কর্মরত মোট ১৩ জন শিক্ষক রয়েছেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুত সরকারি অর্থ ফেরত নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT