1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষের পর আগুন, নিহত ৭ ফরিদপুরের আলফাডাঙ্গায় কবরস্থানে আগুন, থানায় অভিযোগ রেজাউল করিম মল্লিকসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফি আদায়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ ইনজুরি দুশ্চিন্তায় ব্রাজিল, শেষ ষোলোর আগে অ্যানচেলত্তির পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স এমবাপ্পের রেকর্ড গড়া গোলে এগিয়ে ফ্রান্স, আবেগঘন মুহূর্তে কোচ দেশমকে জড়িয়ে ধরলেন অধিনায়ক ভাঙ্গায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহতের অভিযোগ, আহত অন্তত ১৫ হল্যান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাতে উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়দল গ্রামের বাসিন্দা ফরিদা বেগম এবং তাঁর ছেলে জুবের মিয়া।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মা-ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা চালকসহ আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা বেগম ও তাঁর ছেলে জুবের মিয়ার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT