1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণের তথ্য জানাল ‘রাশিয়ান হাউস ইন ঢাকা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড, যুব নেতৃত্ব কর্মসূচি এবং বৈজ্ঞানিক গবেষণায় অংশগ্রহণের সুযোগ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬ সালের প্রথমার্ধের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে বেড়ে ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে, ফলে আরও বেশি শিক্ষার্থী রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ান সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন বলেন, রাশিয়ার আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার পরিবেশ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশি তরুণরা আন্তর্জাতিক যুব কর্মসূচি, অর্থনৈতিক ফোরাম এবং বিভিন্ন বৈজ্ঞানিক উদ্যোগেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’ অর্জন এবং রোসআটমের ‘আইসব্রেকার অব নলেজ’ প্রকল্পের মাধ্যমে দুই বাংলাদেশির উত্তর মেরুর বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হয়।

এছাড়া, ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ ‘টিম বাংলাদেশ’-এর সাফল্য এবং শিক্ষার্থী তাসিন মোহাম্মদের ব্রোঞ্জ পদক অর্জনের বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আয়োজকরা জানান, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (SPIEF) ২০২৬-এ বাংলাদেশের পাঁচজন প্রতিনিধি অংশ নিয়ে আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে অংশগ্রহণের সুযোগ অব্যাহত থাকবে। পাশাপাশি আগামী আগস্টে রাশিয়ার ভাষা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT