1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাত পুনর্গঠনে নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আজ দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ, তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর টেকনাফে দিনদুপুরে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ, উদ্বেগে পরিবার ও এলাকাবাসী রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার ফরিদপুরে মানববন্ধন, আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের উদ্বোধন, স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার প্রত্যাশা রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল শেখ (৩০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রোববার (২৮ জুন) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ২০ জুন গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একদল ব্যক্তি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে রোববার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল শেখকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের বাসিন্দা। র‍্যাবের দাবি, তার বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT