1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ফিরতি যাত্রায় মোট ১৬৪টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। একই সময়ে হজ পালনকালে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে ৪ হাজার ৩১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৯ হাজার ৪৬৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।

ফিরতি ফ্লাইট পরিচালনায় বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ফ্লাইটে ২৮ হাজার ৬৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া অন্যান্য ফ্লাইটের মাধ্যমে আরও ৪ হাজার ১৭৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের জন্য চিকিৎসা ও তথ্যপ্রযুক্তি সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ৭৪৫টি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ২৯৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি হজ মৌসুমে মৃত্যুবরণকারী ৫৪ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৬ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম ৩০ মে শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত তা চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT