1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে, দাবি গালিবফের আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ নেতা আটকের পর মুচলেকায় মুক্তি, বিএনপি নেতাদের দাবিতে আলোচনা বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ নিল মালয়েশিয়া তদন্তের পর সাদুল্লাপুরে বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আকস্মিক কর্মসূচি বা মিছিলের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কায় পুলিশ সদর দপ্তর দেশব্যাপী বিশেষ সতর্কতা জারি করেছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুই শতাধিক স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন, পিকেটিং, ব্লক রেইড, গোয়েন্দা নজরদারি এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ থেকেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। র‌্যাবের বিশেষ দলও তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা, গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জননিরাপত্তা নিশ্চিত এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা সীমিত হলেও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা বা সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT