1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিরুল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।

নিহত বিরুল হোসেন ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী এলাকার বাসিন্দা।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ইউপি সচিব বিরুল হোসেন গুরুতর আহত হন। পাশাপাশি বাসের কয়েকজন যাত্রীও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিরুল হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহত বাসযাত্রীদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT