1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে নোয়াখালীতে দুই প্রার্থীকে আটক করা হয়েছে। চাকরিতে যোগদান করতে এসে পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হলে যাচাই-বাছাইয়ের পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

রোববার (২১ জুন) নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আটক দুই প্রার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন কর অঞ্চল-নোয়াখালীর নিয়োগ পরীক্ষায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নির্বাচিত নাসফুর উল্যাহ হুমায়ুন এবং অফিস সহায়ক পদে নির্বাচিত কামাল উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই প্রার্থীই লিখিত ও মৌখিক পরীক্ষায় অন্য ব্যক্তির মাধ্যমে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। নিয়োগপত্র পাওয়ার পর যোগদান করতে এলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে প্রবেশপত্র, ছবি, হাতের লেখা ও অন্যান্য তথ্য যাচাই করে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের হয়ে অন্য ব্যক্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের মাধ্যমে তারা এই প্রক্রিয়ায় যুক্ত হন। চক্রটি অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, কর অঞ্চল নোয়াখালীর অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিকেল রিপোর্টসহ যোগদানের জন্য ডাকা হয়েছিল।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর জানান, আটক দুই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT