1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা তিস্তা সেতু রক্ষা বাঁধে বড় ধস, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক পাঁচ মাসে ১৬৬ কন্যাশিশু ধর্ষণের শিকার, প্রতিরোধে জোরালো উদ্যোগের দাবি দ্রুত মিলছে দুবাইয়ের পর্যটন ভিসা, ভ্রমণকারীদের জন্য হোটেল ও বিনোদনে ছাড় খাগড়াছড়িতে মোটরসাইকেলে এসে শ্রমিককে গুলি, হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট লম্বা গাঁজা গাছ জব্দ প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ জয় বাংলাদেশের মেয়েদের কালীগঞ্জে শিশুহত্যার অভিযোগে কিশোরীর আত্মসমর্পণ, তদন্তে পুলিশ

কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইনগত ব্যবস্থা, গ্রাহকদের আশ্বস্ত করল ইসলামী ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাংকটি জানিয়েছে, তাদের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এবং নিজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগের ফলে লেনদেন কার্যক্রম বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। গ্রাহকরা নিয়মিতভাবে আমানত জমা ও উত্তোলন করতে পারছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি, গুজব ছড়ানো বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরির প্রচেষ্টা আইনত অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন বলেন, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে। আমানত সংগ্রহ বাড়ছে এবং নগদ অর্থ উত্তোলনের চাপও আগের তুলনায় কমে এসেছে। এ কারণে ব্যাংক কার্যক্রমকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না ছড়ায়, সেজন্য সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে তারল্য সংকট ও নানা গুজবের কারণে অনেক গ্রাহক একযোগে অর্থ উত্তোলন করায় কিছু শাখা ও এটিএম বুথে চাপ তৈরি হয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক খাতের সংশ্লিষ্টদের মতে, চলমান সহায়তা ও কার্যকর ব্যবস্থাপনা অব্যাহত থাকলে ইসলামী ব্যাংক দ্রুতই পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT