1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বিএনপির বিরুদ্ধে একদলীয় শাসন প্রতিষ্ঠার অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই ব্যাখ্যা নেওয়া ভালো। তবে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য কাজ করছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছেন।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল এবং তাদের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে। তিনি আশা প্রকাশ করেন, সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে এলজিইডির অর্থায়নে নির্মিত একটি দ্বিতল মার্কেট এবং কালীতলা-হোগলাকান্দি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

পরে তিনি মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং জেলা সার্কিট হাউসে আয়োজিত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় জেলার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে জুলাই আন্দোলনের যোদ্ধাদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT