1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় ভ্যানচালক পলাশ শেখ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ইউপি সচিব নিহত ফরিদপুরে হামের সংক্রমণ বেড়েই চলেছে, ৬ মাসে আক্রান্ত প্রায় ৩ হাজার, মৃত্যু ২১ মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর সংস্কারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন পায়রা নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের স্বপ্ন, স্থায়ী বাঁধের দাবি প্রক্সি দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, যোগদানের সময় ধরা দুই প্রার্থী মোহাম্মদপুরে প্রকাশ্যে অপরাধ, বাড়ছে জনমনে আতঙ্ক মেসির আর্জেন্টিনা মাঠে নামছে আজ, রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, বাণিজ্য ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার আশা

বড় পর্দায় ব্রাজিলের জয় দেখলেন সাতক্ষীরার হাজারো সমর্থক, উচ্ছ্বাসে মাতল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচ উপভোগ করেছেন সাতক্ষীরার হাজারো ফুটবলপ্রেমী। শনিবার (২০ জুন) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সময় টিভির সম্প্রচারে দেখানো হয় ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

প্রিয় দল ব্রাজিলের ৩-০ গোলের জয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত পার্কজুড়ে ছিল দর্শকদের উল্লাস ও আনন্দের পরিবেশ।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায় এই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কথা বিবেচনা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই হাইতির বিপক্ষে তিন গোলের লিড নেয় ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড মাথেউস কুনিয়া। অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।

মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর হাইতির বিপক্ষে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৩ মিনিটে মাথেউস কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ৩৬ মিনিটে কুনিয়ার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিউস জুনিয়র তৃতীয় গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

সাতক্ষীরায় বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকরা জানান, একসঙ্গে বসে প্রিয় দলের ম্যাচ উপভোগের অভিজ্ঞতা ছিল আনন্দের ও স্মরণীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT