1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

হাতিরঝিলের নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েনের উদ্যোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিল এলাকায় ছিনতাইসহ বিভিন্ন নিরাপত্তাজনিত অভিযোগ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং নিরাপত্তা জোরদারে আনসার সদস্য নিয়োগ করা হবে।

তিনি আরও জানান, হাতিরঝিলকে দ্রুত আগের সৌন্দর্য ও পরিবেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা উন্নয়নের কাজও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, হাতিরঝিল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, সুয়ারেজ সংযোগের সমস্যা সমাধান এবং পানিতে ভাসমান ময়লা অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে হাতিরঝিলের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে এবং দর্শনার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT