বাংলার আকাশ ডেস্ক :
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান ছুটির দিনে তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে জাকার্তা। অন্যদিকে ৮৬ স্কোর নিয়ে ঢাকা রয়েছে ১৬তম অবস্থানে। আইকিউএয়ারের মানদণ্ডে ৫১ থেকে ১০০ স্কোরকে ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিন দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর ১৬১। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১১৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ু অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।