1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৬৬ Time View

 

ভারতের বিজেপি রাজনীতিবিদ কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সঃ) কে কটূক্তির প্রতিবাদে ইসলামী খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত ইসলামী খেলাফত মজলিস বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন এর সভাপতিত্বে ভারতের বিজেপির নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে প্রেসক্লাব পযর্ন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাসির হোসেন, ইসলামী যুব কল্যান পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সামচুল আলম, মুফতি যোবায়ের কাশেমি সহ বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও ধর্মপ্রান সাধারণ মুসুল্লিগন।

বক্তারা ভারতের মোদি সরকারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি করেন। খেলাফত মজলিশ এর মহাসচিব মাওলানা মামুনুল হক এর মুক্তির দাবি জানান এবং তারা বিজেপি নেতা নুপুর শর্মার ফাসির দাবি করে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পন্য সামগ্রী বর্জন করার আহবান জানান। এর আগে বিক্ষোভ সমাবেশ এ অংশ নেবার জন্য বিভিন্ন স্থান থেকে মিছিল সভাস্থলে আসে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT