বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেবাতত্ত্বাবধায়ক শামসুন্নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মো. ওমর ফয়সাল এবং ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর খান মোহাম্মদ আরিফ।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি লাইলী পারভীন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, সিনিয়র স্টাফ নার্স মো. জুয়েল, মামুন মোল্লা, রাহেলা পারভীনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবা, মানসিক সহায়তা এবং জরুরি মুহূর্তে মানবিক দায়িত্ব পালনে নার্সরা অগ্রণী ভূমিকা রাখেন। তারা নার্সিং পেশাকে মানবসেবার অন্যতম মহান পেশা হিসেবে অভিহিত করেন।