1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ Time View

মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডেস্ক 

ফরিদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় নবাগত ইউএনও বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, ঝরে পড়া রোধ, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার শিক্ষাখাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ফলপ্রসূ আলোচনা ও পারস্পরিক সহযোগিতার আশ্বাসের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT