1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

বার্তাকক্ষের নেতা হয়ে ওঠার প্রশিক্ষণ পেলেন সাংবাদিকতার ২০ ছাত্রী

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ Time View

ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ‘অ্যাজাইল উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করেছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটর্স নেটওয়ার্ক (সিজেইএন)। সহ–অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। গত রবি থেকে মঙ্গলবার পর্যন্ত গাজীপুরের বিসিডিএমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযাগ ও সাংবাদিকতা বিভাগ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ২০ জন নারী শিক্ষার্থী এতে অংশ নেন। দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও মেন্টররা কর্মশালার সেশনগুলো পরিচালনা করেন।

গণমাধ্যমকর্মী ও মেন্টরদের মধ্যে ছিলেন সুইডিশ সাংবাদিক ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক সার্সটি ফোর্সবার্গ, ঢাকায় এএফপির ব্যুরো প্রধান শেখ সাবিহা আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) বাংলা এডিটর এস কে তানভীর মাহমুদ, রেস্ট অব ওয়ার্ল্ডের ফেলো জেসমিন পাপড়ি এবং নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মরিয়ম আজিজ মৌরিন। তাঁরা শিক্ষার্থীদের নেতৃত্ব, গণমাধ্যম নীতি, পেশাগত দৃঢ়তা ও পেশাগত উন্নয়নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।

একজন শিক্ষানবিশ সাংবাদিক ধাপে ধাপে কীভাবে নিউজরুম লিডার হতে পারেন, শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে তা শিখেছেন। এ ছাড়া কর্মশালায় নেতৃত্ব ও ব্যবস্থাপনার পার্থক্য, ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জ, ব্যর্থতা ও সাফল্যের গল্প নিয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন সেশনে বাংলাদেশের গণমাধ্যমে নারীদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে। শিক্ষার্থীরা জানান, তাঁরা জিআইজেএন বাংলা ও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে মূল্যবান ক্যারিয়ার গড়ার পরামর্শ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT