1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাড়ে ৬ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র, শুরুতেই চাপে প্যারাগুয়ে আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের ঢাকার ৬ সরকারি হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ কক্সবাজারে তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বর্ষার আগেই পদ্মার ভাঙনে আতঙ্কে কান্দারবাড়ি, স্থায়ী বাঁধের দাবি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার পয়েন্ট পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ১–১ ড্র বসনিয়ার লিড শোধ করল কানাডা, ম্যাচে ফিরল সমতা চুয়েটে শুরু ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৬’, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে বিরতিতে স্বাগতিক কানাডার বিপক্ষে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব, প্রশংসায় ভাসছেন ডিজে সঞ্জয়

রাজধানীতে গ্রেপ্তার হলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩৯ Time View

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।
 
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা এফ এম শরীফুল ইসলাম ওয়ারী এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT