1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বোল্যান্ডের চোখে অ্যাশেজ: ব্যর্থতা পেছনে ফেলে সামনে তাকানোর পালা

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ Time View

শেষবারের অ্যাশেজ সফরটা ভুলে যেতে চাইবেন স্কট বোল্যান্ড। ২০২৩ সালের ইংল্যান্ড সফরে নিজেকে মেলে ধরতে পারেননি অস্ট্রেলিয়ার এই পেসার। তবে এবারের লড়াই ঘরের মাঠে। চেনা কন্ডিশনে ইংল্যান্ডের বাজবল ঘরানার ক্রিকেটের বিপক্ষে পুরোপুরি তৈরি ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

গত অ্যাশেজে মাত্র দুটি টেস্টে সুযোগ পেয়েছিলেন বোল্যান্ড। এজবাস্টন ও হেডিংলিতে ইংলিশ ব্যাটারদের আগ্রাসনের সামনে অসহায় ছিলেন তিনি। ১১৫.৫০ গড়ে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তিনি। তার জন্য যা অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স!

গতবারের সেই পারফরম্যান্স টেনে এনে বোল্যান্ড বলেন, ২০২৩ সালে ওই পারফরম্যান্সের পর থেকে আমি এটা নিয়ে অনেক ভেবেছি। তবে আমার এখনও মনে হয়, ইংল্যান্ডে এমন কিছু সময় ছিল যখন আমি ভালো বোলিং করেছি, কিন্তু উইকেট পাইনি। এখন আমি আগের চেয়ে অনেক ভালো বোলার। নিজেদের কন্ডিশনে খেলব, যেটা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি।

অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত সুযোগ পান না বোল্যান্ড। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের যে কারও অনুপস্থিতিতেই কেবল তাকে দেখা যায়। তবে সেই অল্প সুযোগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ডানহাতি এই পেসার।

ঘরের মাঠের ভালো অভিজ্ঞতাও আছে তার। ২০২১-২২ মৌসুমের অ্যাশেজ দিয়েই টেস্ট অভিষেক হয় বোল্যান্ডের। সিরিজে মাত্র ৯.৫৫ গড়ে শিকার করেন ১৮ উইকেট। সেই আত্মবিশ্বাসেই এবারও ইংলিশদের বিপক্ষে সেরাটা দিতে মরিয়া তিনি।

বোলান্ড বলেন, তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। তবে গত কয়েক বছরের মতো যদি উইকেট থাকে, আমার মনে হয় ম্যাচের লাগাম সবসময় আমাদের হাতেই থাকবে। গতবার ইংল্যান্ড সফরে বলে খুব কমই মুভমেন্ট পাওয়া গেছে এবং বোলাররা কমই সহায়তা পেয়েছে। সেখানে সাধারণত উইকেটগুলো ব্যাটিং সহায়ক থাকে। অস্ট্রেলিয়ার কথা বললে, গত তিন কিংবা চার বছর ধরে এখানে উইকেট বোলারদের সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT