1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই: রাশিয়ায় এবার ভয়াবহ অগ্ন্যুৎপাত

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭২ Time View

পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি, ৩১ জুলাই: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপ যেন প্রকৃতির রোষানলের শিকার। সম্প্রতি ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্ন্যুৎপাতে কেঁপে উঠেছে এই অঞ্চলের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ক্ল্যুচেভস্কয়। বুধবার প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই এই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে, যা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে।

রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের পরপরই ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি পূর্ব রাশিয়ার এক বিস্তীর্ণ আগ্নেয়গিরি অঞ্চলের অংশ। এর আগেও এই আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটেছে, তবে ভূমিকম্পের সঙ্গে এমন প্রত্যক্ষ সংযোগ স্থাপন একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT