1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

ইউটিউবে এলো ‘ছবি দিলেই ভিডিও’ প্রযুক্তি: ক্রিয়েটরদের জন্য নতুন দিগন্ত

BanglarAkash desk
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৩৪ Time View

ভিডিও সম্পাদনার ঝামেলায় বিরক্ত? এবার শুধু একটি ছবি দিলেই তা থেকে মুভিং ভিডিও বানিয়ে দেবে ইউটিউব। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি শর্টস ফিচারে নিয়ে এসেছে নতুন এআই টুল ‘ইমেজ টু ভিডিও’। যা কয়েক সেকেন্ডেই একটি স্থিরচিত্রকে ৬ সেকেন্ডের একটি শর্টস ভিডিওতে রূপান্তর করতে পারবে। এই টুলটি ফোনের গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে সেটির সঙ্গে মানানসই কিছু কল্পনাপ্রবণ সাজেশন দেখাবে। একটি ক্লিকে সেই ছবি হয়ে উঠবে একটি চলমান ভিডিও, যাতে থাকবে মৃদু জুম, হালকা মুভমেন্ট, এমনকি পটভূমির সৃজনশীল পরিবর্তন। ধরুন, আপনি একটি ট্রাফিক সিগনালের ছবি তুলেছেন। ইউটিউবের নতুন এআই সেটিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই ছবিতে থাকা মানুষটি নাচছে শুধু তা-ই নয়, সাদামাটা কোনো ডুডল আঁকলেই ইউটিউব সেটিকে রূপ দেবে আকর্ষণীয় শিল্পকর্মে। একটি সাধারণ সেলফিকে দেখা যাবে এমন এক ভিডিওতে, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা কারও সঙ্গে খাবার খাচ্ছেন এই টুলের সঙ্গে আরও যুক্ত হয়েছে বেশ কিছু নতুন এআই ইফেক্ট। এগুলো ব্যবহার করা যাবে ইউটিউব শর্টসের ক্যামেরার ‘ইফেক্ট  এআই’ অপশনে। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই ফিচার চালু হয়েছে। ইউটিউব জানিয়েছে, খুব শিগগিরই এটি আরও দেশে চালু করা হবে। এছাড়া ইউটিউব চালু করেছে একটি আলাদা ‘এআই প্লে গ্রাউন্ড’। যেখানে থাকছে ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় এআই টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট ও নির্দেশিকা। প্ল্যাটফর্মটি জানিয়েছে, চলতি বছরেই শর্টসে যুক্ত হবে তাদের পরবর্তী প্রজন্মের জেনারেটিভ ভিডিও মডেল ‘ভিওথ্রি’, যা অডিও-সহ ভিডিও তৈরি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT