1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ: লালমোহনে নৌবাহিনীর সফল অভিযান

banglarakash
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৯২ Time View

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে অবস্থিত ৫টি অবৈধ জালের গুদাম থেকে আনুমানিক ২ লাখ ২৭ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও লালমোহন থানার প্রতিনিধিরা। জব্দকৃত জালসমূহ পরে জনসম্মুখে ধ্বংস করা হয়, যাতে উপস্থিত ছিলেন ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমায় অবৈধ মৎস্য আহরণ রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT