1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৪৯ Time View

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে এখন শুধু স্বল্প দূরত্বের ট্রেন চলবে।

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সকাল ৭টায় প্রথম ট্রেন ছেড়েছে। পরেরটা ছেড়েছে ৭টা ২০মিনিটে। পরবর্তীতে সকাল ১০টায় ছেড়েছে তৃতীয় ট্রেন। শেষ ট্রেন ছেড়ে যাবে ৩টায়।

শুক্রবার (২ আগস্ট) থেকে ট্রেন চলাচল বাড়বে জানিয়ে তিনি আরও বলেন, আগামীকাল থেকে আস্তে আস্তে ট্রেন চলাচল বাড়বে।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ের এক বৈঠকে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।

সরদার সাহাদাত বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরপাল্লার ট্রেন সীমিত আকারে চলবে। এলাকাগুলো হলো—ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।

তিনি বলেন, এখনই আন্তঃনগর ট্রেন চলবে না। কারফিউয়ের কারণে আন্তঃনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ঘিরে সৃষ্টি হয় সহিংসতা। রণক্ষেত্রে রূপ নেয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। এ সময় জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT