1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব|

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

১| র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০), পিতা-যদুরাম পাল, গ্রাম-জালালচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে| এসময়ে তার নিকট হতে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়|

২| উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে| উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা ন¤^র-১৭, তারিখ-২৫/০৩/ ২০২৬ খ্রি: ধারা-২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ তৎসহ ৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু করেন| মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে| সর্বশেষ গত ১৪/০৪/২০২৬ তারিখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে| ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়|

৩| তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে আসামি প্রদীপ পাল (৪০)’কে গ্রেফতার করণপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

৪| র‌্যাব চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণা মূলক অপরাধসহ যে কোন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে| আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ|

শুক্লা রায়
অতিরিক্ত পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT