1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরের দিকে উপজেলার ধলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার সুমি (৩৫) সৌদি প্রবাসী জাবেদ শেখের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তার ছেলে খালিদ হাসান (১৩) মায়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে সে মাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT