1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা তৈরি করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে এই স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে এই স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ৪৪৫টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, যেখানে দুর্যোগের সময় মানুষকে নিরাপদে রাখা যাবে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ে সচেতন করতে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষা কারিকুলামে ভূমিকম্প সচেতনতা অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT