1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ জনে। একই সময়ে এই রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গোপালগঞ্জ-১ এলাকায়, যেখানে ১৫ জন আক্রান্তের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন। এছাড়া সালথা উপজেলায় ২ জন নতুন রোগী পাওয়া গেছে। অন্যান্য উপজেলা—আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর ও ফরিদপুর সদরে এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ৬৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন। আগে ভর্তি থাকা ১৯ জনসহ বর্তমানে মোট ৩৪ জন রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। গত একদিনে ১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে মোট ১৫০ জন রোগী সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অভিভাবকদের প্রতি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে হাম প্রতিরোধ করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT