1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বরিশাল, ১৬ এপ্রিল: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবে এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

বৃহস্পতিবার সকালে ভোলা সফরের পথে তিনি বরিশাল সার্কিট হাউজে কিছু সময় যাত্রাবিরতি করেন। এ সময় তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের টেকসই অগ্রগতি, স্থিতিশীলতা বা উন্নয়ন সম্ভব নয়। তাঁর মতে, বর্তমানে জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা ও আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে, যা দেশের জন্য ইতিবাচক।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট শেষে সাধারণ মানুষ ও ছাত্র-যুবকের অংশগ্রহণে দেশে পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্থান পাবে।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে স্পিকার জানান, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হলে দেশের উন্নয়ন আরও টেকসই হবে।

এছাড়া তিনি মন্তব্য করেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার পাশাপাশি রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা রাজনৈতিক সচেতনতারই প্রতিফলন।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি ভোলার উদ্দেশে রওনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT