1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে র‍্যাব-১০ এর হাতে গ্রেফতার ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামী ‘জাফর’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ Time View

২২ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী জাফর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ । । এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শনিবার রাত আনুমানিক ‌ ৭:১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার চকবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভোলা জেলার সদর থানা স্পেশাল ট্রাই-১৬৬/২০১২, কোতয়ালী থানার মামলা নং-১৬(৭)১২, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) এবং ১৯ (এফ) ধারা; মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ২২ বছরের সাজাপ্রাপ্ত, সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ জাফর (৪০), পিতা-শফিক আহম্মদ প্রঃ শুক্কুর আলী, সাং-ছোট আলগী, থানা-ভোলা সদর, জেলা-ভোলা’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামি মোঃ জাফর(৪০), পিতা – সফিক আহম্মদ @ শুক্কুর আলী, সাং – ছোট আলগী,০৮ নং ওয়ার্ড, থানা ভোলা সদর, জেলা – ভোলা এর স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি ও অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তিনি বিগত ২০১২ সালে অস্ত্র ও গুলি সহ হাতেনাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে  আত্ম গোপনে গিয়ে নাম ঠিকানা পরিবর্তন করে ডিএমপি ঢাকার  চকবাজার থানার শাহী মসজিদ এলাকায় বসবাস করছিলেন।তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ২০১৭ সালে ১৫ বছর ও ০৭ বছর করে মোট ২২(বাইশ) বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দন্ডিত এই দুর্ধর্ষ সন্ত্রাসী দীর্ঘ দিন যাবত আত্মগোপনে থাকেন। থানা পুলিশের পাশাপাশি র‍্যাবও তাকে গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT