1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View
ঘাঘট নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মাঝিদের ছন্দবদ্ধ বৈঠার টান
ঘাঘট নদীর বুকে মাঝি-মাল্লাদের প্রাণবন্ত বৈঠার টানে মুখরিত রংপুর হোসেন নগরের নৌকা বাইচ উৎসব।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

নদীমাতৃক বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখা ও নদী রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ঘাঘট নদীর বুকে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের হোসেন নগরে স্থানীয় যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত হয়। এতে রঙ-বেরঙের নৌকা, ঢাক-ঢোল ও করতাল আর মাঝিদের ছন্দবদ্ধ বৈঠার টানে ঘাঘট নদী পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গ্রীষ্মের ভ্যাপসা গরম উপেক্ষা করে ঘাঘট নদীর দুই পাড়ে সমাগম ঘটে হাজার হাজার মানুষের। শুধু রংপুর নগরীই নয়, আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও দর্শনার্থীরা এই প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। নদীপাড়ে জায়গা না পেয়ে অনেকে গাছের ডাল, পাশের ঘরবাড়ির টিনের চালা ও ভবনের ছাদে উঠে খেলা দেখেন। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু উপস্থিত থেকে আয়োজনের শুভ সূচনা করেন।

প্রতিযোগিতায় বিজলী তুফান, স্বাধীনতার বিজয়, আল মদিনা, মায়ের দোয়া, ময়ূরপঙ্কী সহ বেশ কয়েকটি জনপ্রিয় নৌকা অংশ নেয়। প্রবীণ দর্শনার্থী ও দূর-দূরান্ত থেকে আসা মাঝিরা জানান, নদ-নদীর নাব্য হ্রাসের কারণে গ্রামবাংলার এসব ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। আয়োজকরাও দ্রুত ঘাঘট, তিস্তা, করতোয়াসহ অঞ্চলের সব নদ-নদী খনন ও সঠিক পরিচর্যার জোর দাবি জানিয়েছেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে দুই দিনের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT