1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতকে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: পাকিস্তানের জাতীয় কৌশলগত কমান্ডের কড়া বার্তা সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর: দায়িত্বে অবহেলায় চিকিৎসক বরখাস্ত কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ৭, আহত ৬ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক: বিমান যোগাযোগ ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অব্যবস্থাপনায় অসন্তোষ, সাত দিনের আল্টিমেটাম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: যাত্রীবাহী বিমানের মাত্র ৫০০ মিটার দূরে বিস্ফোরণ ফরিদপুরে প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গজনিত অসুস্থতায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট ৯৯০ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৭১ শিশুর এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২২ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৬৮ জন। এ সময় ৮৩১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে পরীক্ষায় ১৩ হাজার ৭৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৯২ হাজার ৩৮৩ জন বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT