1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ১১৩৬ মধুখালীতে রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী সড়কে চালু হচ্ছে ডিজিটাল পেনাল্টি সিস্টেম, আইন ভাঙলেই কাটা যাবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা ফরিদপুরে ছিনতাইয়ের চেষ্টা: রক্তভর্তি সিরিঞ্জ দেখিয়ে ভয় দেখানো যুবক আটক ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে ওজোপাডিকোর মতবিনিময় সভা, বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতার আহ্বান- নায়াব ইউসুফ

ফরিদপুরে ওজোপাডিকোর মতবিনিময় সভা, বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতার আহ্বান- নায়াব ইউসুফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় শহরের গোয়ালচামটে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালন ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, উপ-বিভাগীয় প্রকৌশলী হিমাদ্রি কুমার পোদ্দার, উপ-বিভাগীয় প্রকৌশলী ফুয়াদ হাসান, সরকারি প্রকৌশলী সাস্বত দত্ত, সহকারী প্রকৌশলী শামীম হাসান, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম ও গালিব আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় ওজোপাডিকোর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর ফলে ফরিদপুরে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সভায় জানানো হয়, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় প্রায় ১১ টাকা ৯০ পয়সা হলেও তা বিক্রি করা হচ্ছে ৮ টাকা ৯৫ পয়সায়। ফলে প্রতি ইউনিটে সরকারকে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিতে হচ্ছে।

এছাড়া বর্তমানে ফরিদপুরে ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা প্রায় ১ লাখ ১২ হাজার এবং জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট বলে জানানো হয়।

সভায় বক্তারা বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT