1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে ফিফা বিশ্বকাপ ২০২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী ঘিরেও বিশেষ আয়োজন থাকবে বলে জানা গেছে।

আয়োজক সংস্থা FIFA জানিয়েছে, স্বাগতিক দেশগুলোর প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট দেশের প্রথম গ্রুপ পর্বের ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে। দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আকর্ষণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আগামী ১১ জুন মেক্সিকোতে আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মেক্সিকান তারকা মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ, বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা। এ ছাড়া ব্যান্ড হিসেবে থাকবে লস অ্যাঞ্জেলস আজুলেস।

১২ জুন কানাডায় প্রথম ম্যাচে স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা।

১৩ জুন যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে স্বাগতিক দল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ওই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকতে পারেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। এছাড়া আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পীর পারফরম্যান্সের পরিকল্পনাও রয়েছে।

ফিফা জানিয়েছে, লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেনসহ আরও কয়েকজন বিশ্ব তারকাকে এই আয়োজনে যুক্ত করার আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT