1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বর্ণিল প্যারেড শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মমর্যাদা এবং ভবিষ্যতের প্রতি অগ্রযাত্রার প্রতীক।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত বর্তমান সরকার জনগণের রায়ের প্রতিফলন। দেশের জনগণ শান্তি ও নিরাপত্তা চায়, আর এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং সেবামূলক মানসিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সাফল্য প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে।

পুলিশ সপ্তাহের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT