1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে সংসদ সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় এপ্রিল ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদকবিরোধী অভিযান জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শহরের যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT