1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে নিখোঁজ হওয়া স্ত্রী ও কন্যাকে উদ্ধারের পর পুলিশ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী স্বামী। জামাল উদ্দিন কানু

জানা যায়, গত পরশু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী ও কন্যার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

একই সঙ্গে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিভিন্ন ফেসবুক মিডিয়া ও গণমাধ্যমকর্মীরা বিষয়টি ব্যাপকভাবে প্রচার করলে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে টেপাখোলা এলাকার পান্নু ভাইয়ের বাড়িতে, তার স্ত্রীর ছোট ভাইয়ের ভাড়া করা বাসা থেকে নিখোঁজ স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে।

উদ্ধারের পর ভুক্তভোগী ব্যক্তি এক বার্তায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও বিষয়টি প্রচারে সহযোগিতা করা সকল মিডিয়াকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন, স্ত্রী ও কন্যাকে ফিরে পাওয়ার বিষয়টিও যেন গুরুত্বসহকারে প্রচার করা হয়।

তিনি সকলের কাছে তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT