1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View

সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর বর্তমানে সেখানের সার্বিক পরিস্থিতি দেখতে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে বান্দরবানের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার। এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় উপস্থিত হবেন তিনি। পরে সেখান থেকে রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

বান্দরবানে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বান্দরবানে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পরদিন বুধবার দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বৃহস্পতিবার থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT