1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ Time View

দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এ নির্বাচনের তফশিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফশিল ঘোষণা করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চারটি ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোটগ্রহণ করা হবে ৮ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT