1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

আফছারুলের আসনে উপনির্বাচন ৩০ জুলাই, ভোট ইভিএমে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৬৫ Time View

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন হবে আগামী ৩০ জুলাই। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পর দিন হবে প্রতীক বরাদ্দ। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে৷

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ২ জুন মারা যান। সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

ইসি সচিব জানান, ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে হবে। আর ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের ভোট হবে ইভিএমে। এ দুই আসনে আগ্রহী প্রার্থীদের জন্য প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার সুযোগ রাখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT