1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সিঙ্গাপুর বা কানাডা নয়, উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ : প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তন, ভিনিসিউসের কাঁধে আক্রমণের দায়িত্ব নিত্যপণ্যে কর ছাড়, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে জোর: প্রধানমন্ত্রীর বাজেটের সুফল তুলে ধরলেন তারেক রহমান ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ হাজার ৬০০ বোয়ালমারীতে তৌহিদুল হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ বিএনপির রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত: তারেক রহমান বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব পাঁচ বছরে ২০ হাজার খাল খননের পরিকল্পনা ঘোষণা করলেন তারেক রহমান

প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের সালথায় কৃষক ইয়ার আলীর শেষ নিশ্বাস ত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরের সালথা উপজেলার গোপালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক মোঃ ইয়ার আলী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, রাতে তাকে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ১১ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষের মো. হাফিজুর রহমান মাস্টার, ওমর আলী ও মিরান মাতুব্বরের নেতৃত্বে ২০-২৫ জন মানুষ লাঠি সোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়ার আলীর উপরে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে নেয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ০৩ সেপ্টেম্বর মারা যান ইয়ার আলী।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, প্রতিপক্ষের লোকজন ইয়ার আলীর জায়গায় জোরপূর্বক ভবন নির্মাণ করলে, গ্রামবাসী এবং প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করায় ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। তারা জানান, এ ঘটনায় এর আগেও তারা সঙ্ঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটায়। এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়জুর রহমান জানান, হামলার পর এই ঘটনায় মামলা হয়েছিল সেই মামলা আদালতের নির্দেশে এই নাজিম ভাই হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের তৎপর রয়েছে বলে জানান পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT