1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দেব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার অভিজ্ঞতা জানালেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব।

শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। সেখানে তিনি ‘সির সির’ শিরোনামের গানে অংশ নেন এবং পারফরম্যান্সে বিশেষভাবে ডিজাইন করা একটি জ্যাকেট পরিধান করেন।

জ্যাকেটটিতে বাংলাদেশের জাতীয় প্রতীক—রয়েল বেঙ্গল টাইগার, শাপলা ফুল এবং জাতীয় পতাকার নকশা ছিল। পারফরম্যান্স চলাকালে তিনি বারবার সেই প্রতীকগুলো দর্শকদের সামনে তুলে ধরেন, যা আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে সঞ্জয় দেবের সঙ্গে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজিড্রিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পারফরম্যান্সের বিভিন্ন মুহূর্ত ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

পারফরম্যান্স শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। এক পোস্টে তিনি লেখেন, বিশ্বকাপ মঞ্চে পারফর্ম করা তার জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা এবং বহু স্বপ্নপূরণের মুহূর্ত।

আরেকটি পোস্টে তিনি জানান, এটি কেবল শুরু এবং সামনে আরও বড় অর্জনের প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, ওই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডিয়ান তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পীও পারফর্ম করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT