1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ হাজার ৬০০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত জেলায় মোট হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪১ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসা নিয়েছেন।

উপজেলাভিত্তিক নতুন শনাক্ত রোগীদের মধ্যে সালথায় সর্বোচ্চ ২৩ জন রয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন। আলফাডাঙ্গায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন রোগী ভর্তি থাকলেও নতুন ভর্তি বা ছাড়পত্রের কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফরিদপুরের পাশাপাশি আশপাশের জেলা থেকেও অনেক রোগী চিকিৎসার জন্য এখানে আসছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নিয়মিত টিকাদান, দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT