1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বোয়ালমারীতে তৌহিদুল হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলোচিত তৌহিদুল ইসলাম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, উপজেলার ভাটপাড়া এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম (২৬) গত ১ জুন দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ৩ জুন সকালে ভাটপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ভাটপাড়া এলাকা থেকে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়াহিদুর রহমান (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT