1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

ইফতারে গ্যাস্ট্রিক দূর করবে যেসব খাবার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

সারা দিন রোজা রাখার পর অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খাবার হিসাব করে খাওয়া জরুরি।

কারণ গ্যাস্ট্রিকের রোগীরা নিজের যা খুশি তাই খেতে পারবেন না। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অনেক খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত গ্যাস্ট্রিক ডেকে আনতে পারে অনেক ধরনের অসুখ। তবে কিছু খাবার রয়েছে, যা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে।

চলুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে, যা ইফতারে খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে।

গ্যাস্ট্রিকের সমস্যায় ইফতারে খেতে পারেন আনারসের শরবত। আনারস খেলে অ্যাসিডিটি কমে যায়।

ইফতারের জন্য ছোলা ভুনা একটি গুরুত্বপূর্ণ আইটেম। এই ছোলা ভুনা করার সময় সামান্য আদা কুচি করে দিতে পারেন।

ইফতার করার পর এক কাপ আদা চা খেতে পারেন। আদা চা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। অ্যাসিডিটির সমস্যা হলে এক কাপ আদা চা পান করুন, কমে যাবে অ্যাসিডিটি।

দারুচিনিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান, যা অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। তাই কফিতে সামান্য দারুচিনি গুঁড়া ছিটিয়ে পান করুন। গ্যাস্ট্রিকের অস্বস্তি দূর হবে।

প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন। পানি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দ্রুত খাবার হজমে সাহায্য করে। এতে কমে যায় অ্যাসিডিটি।

গ্যাস্ট্রিকের সমস্যায় খেতে পারেন বাদাম। প্রতিদিন কয়েকটি বাদাম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না।

সেহরিতে ভাত খাওয়ার পর হালকা গরম পানিতে একটি লেবু চিপে পান করুন। দূর হবে অ্যাসিডিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT