1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন আটক ফরিদপুরে করিম গ্রুপের কারখানা ঘুরে দেখলেন উপদেষ্টা তিতুমীর আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে বাড়ছে হাম রোগী, একদিনে ২৩ সন্দেহভাজন শনাক্ত, মৃত্যু ৪ ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব| ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

রমজানের শেষ দশকে রাসুলের ৬ টি কাজ মনে করিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৪২ Time View

রমজানের শেষ দশক শুরু হয়ে গেছে। রহমত, মাগফিরাতের পর নাজাতের দশক চলছে। রমজানের শেষ দশ দিনে রাসূল (সা.) ছয়টি কাজ বেশি বেশি করতেন। সেগুলো মনে করিয়ে দিয়ে সবাইকে তা অনুস্মরণের আহ্বান জানিয়েছেন আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ আহমাদুল্লাহ।

রাসুল যা করতেন-
০১. ইতিকাফ করতেন।
০২. জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকতেন।
০৩. রাত্রি জাগরণ করতেন।
০৪. পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন।
০৫. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হতেন।
০৬. লাইলাতুল কদর খোঁজার আশায় শেষ দশ রাতে (বিশেষত বিজোড় রাতগুলোতে) ইবাদত করতেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, রমজানের শেষ দশক মহাসৌভাগ্যের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। এই সৌভাগ্য লাভ করতে হলে আমাদেরকে ইবাদত ও রাত্রি জাগরণের পেছনে সর্বশক্তি ব্যয় করতে হবে। ঈদের কেনাকাটা এবং গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি যেন আমাদের শেষ দশকের ইবাদতে বাধা সৃষ্টি না করে। আল্লাহ তাওফীক দান করুন, আমীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT